নাটোর-১ আসন গণ অধিকার পরিষদের নতুন প্রার্থী


রাজনীতি লালপুর

লালপুর প্রতিনিধি

(৩ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:২২ অপরাহ্ন

natoreview

মেহেদী হাসান সোহাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শনিবার  নাটোর-১ আসনে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী আনোয়ার হোসেন সোহাগ। ঘোষণার একদিন পর রোববার রাতে আনোয়ার হোসেন সোহাগ এর মনোনয়ন স্থগিত করে মেহেদী হাসান সোহাগকে নতুন প্রার্থী ঘোষণা করেন গন অধিকার পরিষদ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গন অধিকার পরিষদের নাটোর-১ আসনের প্রার্থী আনোয়ার হোসেন সোহাগ লালপুর উপজেলার গৌরীপুরের বাসভবন চত্বরে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সাথে অর্ধশত নেতাকর্মীদের নিয়ে সৌজন্যে সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেন।

এসময় নাটোর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তাদের সাধুবাদ জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. মিল্টন হোসেন, যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব, বাগাতিপাড়া উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মো. জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, লালপুর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মজনু সরকার, সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মো. মাহাবুর রহমান, বাগাতিপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. অন্তর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।