সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভের কাছ থেকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবি পার্টির এএসএম মোকাররেবুর রহমান নাসিম। ছবি : নাটোরভিউ২৪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) দলীয় এমপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহসম্পাদক এএসএম মোকাররেবুর রহমান নাসিম।
রোববার দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
