পুতুলের মাথায় হাত রেখে দোয়া করলেন মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী টিপু


রাজনীতি লালপুর

লালপুর প্রতিনিধি

(৩ মাস আগে) ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪১ অপরাহ্ন

natoreview

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে তার মাথায় হাত রেখে দোয়া করছেন বিএনপির মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। ছবি : নাটোরভিউ২৪

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে তার মাথায় হাত রেখে দোয়া করলেন বিএনপির মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।  টিপুর বাসায় সাক্ষাৎ করতে গেলে এ দোয়া করেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে তিনি তাইফুল ইসলাম টিপুর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি দোয়া প্রার্থনা করেন। সে সময় পুতুলের মাথার হাত রেখে দোয়া করেন বিএনপির কেন্দ্রীয় নেতা টিপু।

সাক্ষাৎকালে আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় তাদের মধ্যে। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট ছেলে ইফতেখার আরশাদ প্রতিক, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল হক বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা।

কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে বিএনপির মনোনয়নবঞ্চিত হয়ে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।