নাটোরের বড়াইগ্রামে পুলিশের হাতে আটক আওয়ামীলীগ নেতা মাসুদ রানা মান্নান ও মোসলেম উদ্দিন মন্ডল। নাটোর ভিউ ২৪
নাটোরের বড়াইগ্রামে কার্য্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাদেরকে লক্ষ্মীকোল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-বড়াইগ্রাম সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুদ রানা মান্নান ও বড়াইগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মন্ডল।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, তাদের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
