বড়াইগ্রামে মহান বিজয় দিবসে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ


রাজনীতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৭ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৩৩ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বনপাড়া বাজারে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকালে বনপাড়া পৌর গেটে আয়োজিত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। উপজেলা সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, সহকারী সেক্রেটারী জিয়াউর রহমান জুয়েল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী বাবর আলী, বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মহিউদ্দিন ও বড়াইগ্রাম পৌর আমীর আলমাস হোসেন বক্তব্য রাখেন। 

এর আগে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের নেতৃত্বে একটি বিশাল বিজয় র‌্যালী বনপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ