খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালপুরে দোয়া অনুষ্ঠান। ছবি : নাটোরভিউ২৪
লালপুরে নাটোর–১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজনা শারমিন পুতুলের পক্ষ থেকে উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ৩০ নভেম্বর) বাদ মাগরিব দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহবায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও মেয়র নজরুল ইসলাম মোলাম, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রন্জু,
উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, মৎসজীবি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুলহাস, আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলাল উদ্দিন, দুয়ারিয়া ইউনিয়নে সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, ওয়ালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন, দুড়দুড়িয়া ইউনিয়নের সভাপতি তাহমিদুর রহমান, এবি ইউনিয়নের আহবায়ক আবেদ আলী চেয়ারম্যান, কদিমচিলান ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাদিম হোসেন দোহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, মাহমুদ হাসান রবিনসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
