বড়াইগ্রামে বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশী সহস্রাধিক হতদরিদ্র রোগী


স্বাস্থ্য বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৭ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, ৭:১২ অপরাহ্ন

natoreview

ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন গাইনী চিকিৎসক ডা. সানজিদা শারমিন স্নিগ্ধা। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি হতদরিদ্র রোগীরা।  শনিবার উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনা মুল্যে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী। ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির উদ্যোগে এবং লক্ষ্মীকোল তাহের ডায়গনস্টিক এন্ড কনসালটেশান সেন্টার, বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতাল, আমিনা হাসপাতাল, স্বদেশ ক্লিনিক, বনপাড়া ট্রমা সেন্টার, বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতাল ও মুন্না দিনা ডেন্টাল সেন্টারের সহায়তায় এই কর্মসূচির আয়োজন করা হয়। 

সকালে সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিনের সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সদস্য জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান, সাবেক সদস্য মহুয়া নূর কচি, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম, আজীবন সদস্য আসাদুজ্জামান ও মাহমুদুল হাসান মেমন  উপস্থিত ছিলেন। 

মেডিকেল ক্যাম্পে সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন, হাড়-জোড় ও সার্জারী চিকিৎসক ডা. এটিএম শাফায়েত শামস রকি, মেডিসিন চিকিৎসক ডা. ইমরান হোসেন ও গাইনী চিকিৎসক ডা. সানজিদা শারমিন স্নিগ্ধা ও ইলোরা খাতুন, ডেন্টাল চিকিৎসক ডা. জাহিদ মুন্না ও চক্ষু চিকিৎসক সবুজ আলী সহস্রাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে প্রাথমিক পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেন। এছাড়া স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।