খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মঙ্গলবার লালপুরের দক্ষিণ লালপুর মধ্যে পাড়া জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান। ছবি : নাটোরভিউ২৪
লালপুরে বিএনপির উদ্দ্যোগে মসজিদে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর উপজেলার দক্ষিণ লালপুর মধ্যে পাড়া জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ (পাপ্পু), উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালিউর রহমান কিরণ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান,লালপুর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা।
