লালপুরে ধানের শীষের পক্ষে তারুণ্যের নির্বাচনি প্রচারণা মিছিল


রাজনীতি লালপুর

লালপুর প্রতিনিধি

(৪ মাস আগে) ১৯ নভেম্বর ২০২৫, বুধবার, ৪:৪১ অপরাহ্ন

natoreview

লালপুরে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে মঙ্গলবার তারুণ্যের নির্বাচনি প্রচারণা ও আনন্দ মিছিল। ছবি : নাটোরভিউ২৪

লালপুরে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে উপজেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের নির্বাচনি প্রচারণা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে এই নির্বাচন প্রচারণা মিছিলে হাজারও যুবক ও তরুনরা অংশগ্রহণ করে। তারুণ্যের এই আনন্দ মিছিলটি লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাদিম হোসেন দোহা, যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাইদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, পৌর ছাত্রদলের আহবায়ক হাসান আলী, উপজেলা যুবদলের সদস্য জয়নাল আবেদীন, গোলাম মোস্তফা তুহিন, লালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান বাপ্পি, হাবিবুল বাশার, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, আড়বাব ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, দুয়ারিয়া  ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহিনুর রহমান, এবি ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফ আলী, মাহমুদ হাসান রবিন প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ