বড়াইগ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক রোগী


স্বাস্থ্য বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৮ মাস আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫৬ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামের জোনাইলে বৃহস্পতিবার ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীকে চিকিৎসা দিচ্ছেন সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন। ছবি : নাটোরভিউ২৪

বড়াইগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিত গরীব অসহায় রোগী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির উদ্যোগে এবং লক্ষ্মীকোল তাহের ডায়গনস্টিক অ্যান্ড কনসালটেশান সেন্টার, জোনাইল ডা. জোবায়েদা ডায়গনস্টিক সেন্টার, শাহিদা জেনারেল হাসপাতাল ও ওআর খান হাসপাতালের  সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমিতির প্রবাসী কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশিক রহমান আরিফ ও সমাজকল্যাণ সম্পাদক সাইদুর রহমান বিটন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন, হাড়-জোড় ও সার্জারী চিকিৎসক ডা. এটিএম শাফায়েত শামস রকি, মেডিসিন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. তারেক হোসাইন ও গাইনী বিশেষজ্ঞ ডা. শেখ জোবায়েদা খানম সহস্রাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে প্রাথমিক পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেন। এছাড়া স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।