নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের বিক্ষোভ। ছবি : নাটোরভিউ২৪
নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতাকর্মীসহ সমর্থকরা মনোনয়ন পূনর্বিবেচনার দাবিতে রেলপথ ও সড়ক অবোরধসহ বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার বিকালে উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে নেতাকর্মীসহ সমর্থকরা সমাবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে প্রধান-প্রধান সড়ক প্রদিক্ষণ করে গোপালপুর রেলগেট এলাকায় এসে রেলপথ সহ লালপুর-বনপাড়া সড়ক অবোরধ করে বিক্ষোভকারীরা।
এসময় তীব্র যানজোটের সৃষ্টি হয়। তবে অবরোধ চলাকালীন ট্রেন চলাচল করিনি। এছাড়া কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটিনি বলে জানা গেছে। এসময় বক্তারা বলেন,নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্ত তার এলাকায় কোনো জনপ্রিয়তা নেই। এবং মানুষ তাকে ভোট দিবেনা।
বক্তারা আরও বলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু একজন জনপ্রিয় নেতা। সে মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন। অবিলম্বে ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিল করে তাইফুল ইসলাম টিপুকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের সদয় হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে ফারজানা শারমিন পুতুলের দলীয় মনোনয়ন বাতিল না করা হলে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুসিয়ারি দেন বক্তারা। বক্তব্য রাখেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার প্রমুখ।
