ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে নাটোর-১ আসনে বিএনপির প্রয়াত নেতার উত্তরসূরি হিসেবে মেয়েকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নাটোর-১(লালপুর -বাগাতিপাড়া) আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য, দুর্নীতি দমন সংস্কার কমিশনের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করার কথা রয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন ফারজানা শারমিন পুতুল, সার্বক্ষণিক নেতাকর্মীদের পাশে থাকা, আইন সহায়তা প্রদান সহ বিএনপিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন।
