গ্রিন ভ্যালি পার্কে শনিবার জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার উদ্যোগে রুকন সমাবেশে বক্তৃতা করছেন মাওলানা মো. আবুল কালাম আজাদ। ছবি : নাটোরভিউ২৪
জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার উদ্যোগে রুকন সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে লালপুর গ্রিন ভ্যালি পার্ক লিমিটেডের পারিজাত সেড ঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামী লালপুর উপজেলা আমির ও নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি মো. মহসিন আলম, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আবু সাঈদ প্রমুখ
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর রুকন ও নেতারা অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
