নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর।
নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
বুধবার প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সৈকত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা মোঃ ডালিম কাজী ও যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে হাত ধোয়া সামগ্রী বিতরণ ও শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।
