ক্যানসারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাবি ছাত্র সুমন, সাহায্যের আবেদন


স্বাস্থ্য গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ৭:০৭ অপরাহ্ন

natoreview

দেলোয়ার হোসেন সুমন

বোন ক্যানসারে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী দেলোয়ার  হোসেন সুমন। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা জোগান দেওয়া তার কৃষক বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই ক্যানসারের সঙ্গে অসম যুদ্ধে হারতে বসেছে এ মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন।

সুমন রাবির ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও গুরুদাসপুরের চরপিপলা গ্রামের আজহার আলীর ছেলে।

সুমন জানান, ২০২২ সালের জুলাই মাসে তার স্পাইনাল কর্ড টিউমার ধরা পড়ে। পরে টিউমার অপারেশন করার তিন মাস পর আবার ব্যথা শুরু হলে পরীক্ষা করতে গিয়ে হাড় ক্যানসার ধরা পরে। সেখান ১২টি কেমোথেরাপি, ৩৮টি রেডিওথেরাপি নিয়ে কিছুটা সুস্থ হয়ে ২০২৪ সালের ফেব্র“য়ারিতে বাড়ি ফেরেন তিনি।

চলতি বছরের শুরুতে নতুন পরীক্ষা রিপোর্টে দেখা যায়, আক্রান্ত ক্যানসার ফুসফুস ও স্পাইনাল কর্ডে ছড়িয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য সুমনকে ভারতের ভেলোরে চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। এর মধ্যে মানুষের সহযোগিতায় সুমনের চিকিৎসা করাতে ৩০ লাখ টাকা ব্যয় করে সর্বস্বান্ত পরিবারটি। ধারদেনা করে সুমনকে ভারতে সিএমসি হাসপাতাল চিকিৎসার জন্য পাঠিয়েছে তার পরিবার। সুমনকে বাঁচাতে সবার কাছে সাহায্য চেয়েছেন তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা অগ্রণী ব্যাংক, চাঁচকৈড় শাখা, নাটোর। হিসাব নম্বর-০২০০০২২০৮১১৫৮। বিকাশ ০১৭৬৪৯০৩০১১।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ