বিবিসিকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকার প্রজেক্টেরে প্রচার


রাজনীতি লালপুর

লালপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ৮:১৩ অপরাহ্ন

natoreview

বিবিসিকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকার প্রজেক্টেরের মাধ্যমে লালপুরে প্রচারের সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পুসহ অন্যরা। ছবি : নাটোরভিউ২৪

বিবিসিকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকার প্রজেক্টেরের মাধ্যমে লালপুরে প্রচার করলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল।

নেতাকর্মীদের আরও উজ্জীবিত করতে এই উদ্দ্যোগ নেন নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

পুতুলের নির্দেশনায় ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু’র সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার লালপুর হলমোড়ে প্রজেক্টেরের মাধ্যমে সাক্ষাৎকার প্রচারের সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, থানা মৎসজীবি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, মহব্বত আলী, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, ডা. রফিকুল ইসলাম, মিন্টু আলী, হাবিবুল বাশার সুমন, মাহামুদ হাসান রবিনসহ স্থানীয় নেতা  ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘ ১৭ বৎসর পর বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে দেখতে পেয়ে নেতাকর্মীরা ফারজানা শারমিন পুতুল ও হারুনর রশীদ পাপ্পুকে ধন্যবাদ জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ