সিংড়ায় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ


খেলাধুলা সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৬ মাস আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫০ অপরাহ্ন

natoreview

সিংড়ায় বৃহস্পতিবার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ছবি : নাটোরভিউ২৪

সিংড়ায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে কলম ও দমদমা একাদশ এর মাঝে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার শেষ হয়।

পরে উপজেলায় বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাঁতার সহ সকল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক টিয়া,  ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।

 

 

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ