বড়াইগ্রাম পৌর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


খেলাধুলা বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৬:৫৭ অপরাহ্ন

natoreview

নাটোরের বড়াইগ্রাম পৌর ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস খেলার উদ্বোধন করেন। খেলায় ট্রাইব্রেকারে পাবনা আইয়ুব আলী স্মৃতি সংঘকে ৪-২ গোলে হারিয়ে রাজশাহী হরিয়ান ফুটবল একাডেমী বিজয়ী হয়েছে। 
বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যান সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান এছামি, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারী হাসানুল বান্না উজ্জল, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর জামায়াতের আমীর আলমাছ সরদার, সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বড়াইগ্রাম খেলোয়াড় কল্যান সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বকুল ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা উপস্থিত ছিলেন।  
 

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ