নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন নাটোর সিটি কলেজের সভাপতি, অধ্যক্ষসহ অতিথিরা। ছবি : নাটোরিভিউ২৪
নাটোর সিটি কলেজে সোমবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শেণি সাধারণ ও কারিগরি শাখার শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
কলেজের এরশাদ আহমেদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজের গভনিং বডির সভাপতি অধ্যাপক মো. ইউনুস আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার প্রধান কামরুজ্জামান কোরবান।
কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপাধ্যক্ষ মো. ফজলুর রহমান। এ ছাড়াও বক্তৃতা করেন, কলেজের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান, ড. মীর নুরুল ইসলাম, সেলিনা আক্তার বানু, মাসুদ আহমেদ এবং শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. শহীদুল হক সরকার ও সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তৃতা করেন নবাগত শিক্ষার্থী আব্দুল কাদের জীবন, তানভীর আব্দুল্লাহ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হামিদুল হক। পরে সকল ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
