নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৭:২৫ অপরাহ্ন

natoreview

মাধনগর রেলওয়ে স্টেশন। ছবি : সংগৃহীত

নলডাঙ্গায় পঞ্চগড় ছেড়ে আসা থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন মারা যাওয়া মনিরুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি উপজেলার ভট্টপাড়া পূর্বপাড়ার আবু বকর সিদ্দিক প্রামানিকের ছেলে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো.উজ্জল হোসেন একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহার জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হবে।