বড়াইগ্রামে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। নাটোর ভিউ ২৪
নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয়ে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে সমাজসেবক ও ব্যবসায়ী সেলিম রেজা রাঙ্গা আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুল শিক্ষক শাহাব উদ্দিন ও সমাজসেবক আশিকুর রহমান সবুজ। ক্যাম্পে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজিম হোসাইন নাঈম শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেন। এ সময় ১৩ জন ছানি পড়া রোগীকে বাছাই করে বিনামূল্যে অপারেশনের জন্য বগুড়া গাক চক্ষু হাসপাতালে নেয়া হয়।
