হাসিনা ফিরলে অনেক সংগঠনই পালাবে : তাইফুল ইসলাম টিপু


রাজনীতি লালপুর

লালপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ৩ আগস্ট ২০২৫, রবিবার, ৫:৩৪ অপরাহ্ন

natoreview

গণ-অভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে শনিবার লালপুরের গোপালপুর বাজারে আয়োজিত বিজয় মিছিলের পথসভায় বক্তৃতা করছেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, শেখ হাসিনা আবার দেশে ফিরে এলে এনসিপিসহ অনেকেই রাজনীতি করার সুযোগ পাবে না।

শনিবার (২ আগস্ট) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর বাজারে গণ-অভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এনসিপির ছোট ভাইদের বলতে চাই, ফ্যাসিস্ট যদি আবার বাংলাদেশে ফিরে আসে, তারেক রহমান এই দেশে রাজনীতি করবে, আমরাও করব। কিন্তু আপনারা পারবেন না।

তাইফুল ইসলাম টিপু আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীরা রক্তচক্ষু, জেল-জুলুম উপেক্ষা করে ১৭ বছর ধরে রাজনীতি করে আসছেন। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে আমরা বাঘের মতো জিততে চাই। শেখ হাসিনার সঙ্গে লড়াই করার মানসিকতা বিএনপির আছে।

তিনি আরও বলেন শুধু এমপি হওয়ার জন্য লালপুর-বাগাতিপাড়ার বিএনপি আজ তিন টুকরো হয়ে গেছে। পটল পরিবার দুই ভাগে বিভক্ত হয়েছে। নেতাকর্মীরা চাঁদার টাকায় সংসার চালান। কোন কোন সংগঠন বিভিন্ন অফিসে তদবির করেন। কিন্তু তারেক রহমান কখনও তদবির করেননি। বরং ১৭ বছর ধরে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। সেই কারণেই আজ আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন।

পথসভায় গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম হলুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ।

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, শেখ হাসিনা আবার দেশে ফিরে এলে এনসিপিসহ অনেকেই রাজনীতি করার সুযোগ পাবে না।


 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ