২০১২ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সুলতানা ইয়াসমিন লায়লা। পরবর্তীতে তার গাওয়া ‘সখী গো আমার মন ভালা না’ গানটি তাকে ব্যাপক আলোচনায় নিয়ে আসে। এ গানের পর তার গাওয়া কয়েকটি গানই প্রশংসিত হয়। স্টেজ মাতানোর পাশাপাশি নিয়মিত নতুন গানও প্রকাশ করে থাকেন এই গায়িকা।
উল্লেখ্য, পারিবারিকভাবেই গানের চর্চাটা পেয়েছেন লায়লা। তার বাবা মো. শফিকুল মৃধা একজন দোতারাবাদক। তার হাত ধরেই লায়লার গানে হাতেখড়ি। তার গ্রামের বাড়ি নাটোরের বনপাড়ার মহিষভাঙ্গায়। সেই গ্রাম থেকেই ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ২০১৬ সালে প্রকাশ পায় লায়লার প্রথম একক অ্যালবাম ‘আমার কুঞ্জে’। তাতে পুরনো লোকগানের পাশাপাশি কয়েকটি মৌলিক গানও ছিল। তবে আপাতত সিঙ্গেল গান আর স্টেজ শো নিয়েই ব্যস্ত এই গায়িকা।
