নাটোরে ১০ হাজার কৃষক পেলেন বিনামূল্যে জিংক ধানের বীজ


বড়াইগ্রাম বাগাতিপাড়া

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:০৪ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামে কৃষকদের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করছেন অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪

নাটোরের ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আর্ন্তজাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-হারভেস্টপ্লাস প্রোগ্রামের স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রকল্পের আয়োজনে সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ১০০ জাতের মোট তিন মেট্রিক টন বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি কোঅডিনেটর মো. ওয়াহিদুল আমিন কৃষকদের মাঝে এসব বীজ তুলে দেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকতা মাহদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা একেএম সাদিকুল ইসলাম, হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো. শিহাব উদ্দিন ও প্রজেক্ট ম্যানেজার শাহীনুর কবির উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিরা জেলার বড়াইগ্রাম ও বাগাতিপাড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করেন। এ সময় অতিথিরা বলেন, স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রকল্পটি দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার ডে সেন্টস এর অর্থায়নে, হার্ভেস্টপ্লাস সলিউশনস বাংলাদেশ (নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ হিসাবে নিবন্ধিত) মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্য শস্যের বিকাশ ও প্রচার করে এবং বায়োফর্টিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নতি করে।

বড়াইগ্রাম থেকে আরও পড়ুন

সর্বশেষ