বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠনের দাবীতে মানববন্ধন


বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(২ বছর আগে) ৩০ জুন ২০২৩, শুক্রবার, ৭:৪২ অপরাহ্ন

natoreview

চার দশকের স্বপ্ন বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠনের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের মানুষের চার দশকের স্বপ্ন বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের উভয় পাশে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনকালে ঢাকাস্থ বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আমিনুল হক মতিন, জেলা জাসদের সম্পাদক ডিএম আলম, ৭১টিভির ডিজিএম মো. কামরুজ্জামান, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, পূবালী ব্যাংকের জিএম শাহিন শাহরিয়ার বাবুল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ওহিদুল ইসলাম, প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালেল এজিএম রাশেদুল ইসলাম, জেলা জাতীয় পাটি’র (জেপি) আহ্বায়ক এসএম সেলিম রেজা রাঙ্গা, ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি যুগান্তরের সাব এডিটর এমদাদুল হক, মানবজমিনের স্টাফ রিপোর্টার আলতাফ হোসাইন, নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক ও সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, লেখক ও সংগঠক মন্টু ডানিয়েল, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম,  প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার এবং যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবর ও কাউসার আহমেদ অপু বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, বড়াইগ্রাম নামে উপজেলা হলেও দূর্ভাগ্যজনক ভাবে থানা, হাসপাতাল ও সাবরেজিষ্ট্রি অফিস ছাড়া সকল অফিস আদালত বনপাড়ায়। এ কারণে বড়াইগ্রামের মানুষ যুগ যুগ ধরে সুষম উন্নয়ন বঞ্চিত হচ্ছে। তাই বক্তারা বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি উপজেলা গঠনের মাধ্যমে চারদশকের এই বৈষম্য দূর করার দাবী জানান। দাবী আদায় না হলে ভবিষ্যতে এই কমিটি বড় ধরণের আন্দোলনের ঘোষণা দিবেন বলে জানান। পরে এ বিষয়ে করণীয় নির্ধারণে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতিক্রমে মেয়র মাজেদুল বারী নয়নকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটি ঘোষণা করা হয়।

বড়াইগ্রাম থেকে আরও পড়ুন

সর্বশেষ