নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বিজয়ী


রাজনীতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৫ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৩ অপরাহ্ন

natoreview

নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ এমপি নির্বাচিত

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আজিজ । তিনি ধানের শীষ প্রতীক নিয়ে দুই উপজেলায় পেয়েছেন এক লক্ষ ৬৯ হাজার ৮৪৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ ৩৪ হাজার ১৮৯ ভোট।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে চারটটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে ১৬৭টি কেন্দ্রে। এরমধ্যে গুরুদাসপুরের ৬৮ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৬ হাজার ৫৪১ ভোট। বড়াইগ্রামের ৯৯ কেন্দ্রে পেয়েছে ৯৩ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল হাকিম গুরুদাসপুরে পেয়েছে ৫২ হাজার ৭০৫ ভোট এবং বড়াইগ্রামে পেয়েছে ৮১ হাজার ৪৮৪ ভোট।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এম ইউসুফ আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছে ২ হাজার ৭৭০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ এমদাদুল্লাহ্ হাতপাখা প্রতীকে পেয়েছে ৩ হাজার ৮১৮ ভোট এবং এবি পার্টির প্রার্থী মোঃ মোকছেদুল মমিন ঈগল প্রতীকে পেয়েছে ২৫৪ ভোট। 

আব্দুল আজিজ ধারাবারিষা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান একবার গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে আছেন। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ