নাটোরে দাঁড়িপাল্লার পক্ষে বুধবার নারীদের নির্বাচনি শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ২৪
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে দাঁড়িপাল্লার পক্ষে নাটোর শহরে মহিলা জামায়াত বিশাল নির্বাচনি শোভাযাত্রা করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মাদ্রাসা মোড় গোল চত্বর থেকে এ নির্বাচনি শোভাযাত্রা শুরু হয়। শহরের কানাইখালি, নিচাবাজার ও আলাইপুর ঘুরে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় শোভাযাত্রায় বক্তৃতা করেন, রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তাজিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাহনাজ শেলী ও জেলা সহকারী সেক্রেটারী জোবায়দা কাকন লিপি প্রমুখ।
বক্তারা বলেন, নারীদের সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামীই দিতে পারে। একটি গোষ্ঠি নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বুঝানোর অপচেষ্টা করছে। কিন্তু নারী সমাজ আজ অনেক সচেতন। আজকের এই বিশাল নারী শোভাযাত্রা তার বড় প্রমান। তারা আরো বলেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সব সময় সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার পক্ষে ছিল আছে ও থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে। তাই নারীদেরকে ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লকে বিজয় করে কল্যাণমুলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্টায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
