আ.লীগের শাসনামলে নাটোর ছিল সন্ত্রাসের জনপদ : দুলু


রাজনীতি সদর

নিজস্ব প্রতিবেদক

(৫ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৮:৩৩ অপরাহ্ন

natoreview

কাফুরিয়া ইউনিয়নের চানপুরে রোববার পথসভায় বক্তৃতা করছেন নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ  সরকার প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিলো। তাদের শাসনামলে সারা দেশের মতো নাটোরও ছিল সন্ত্রাসের জনপদ। তারা একের পর এক বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে করে হামলা করে রক্তাক্ত করেছে। দেশ জুড়ে তারা হত্যা গুম লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিলো।

দুলু বলেন, সকলের দোয়ায় আগামী ১২ ফেব্রুয়ারীর সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশের মতো নাটোরকে শান্তির শহর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। কোন সন্ত্রাসী মাস্তানীকে প্রশয় দেয়া হবে না।

দুলু বলেন, তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে জনসংযোগ ও জনসমাবেশ শুরু করার পর দেশের চিত্র পালটে গেছে। মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। আগামী দিনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে।

রোববার নাটোরের সদরের কাফুরিয়া ইউনিয়নের চানপুর বাজারসহ বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও গণসংযোগের সময় দুলু এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ। এসব পথসভায় দুলু আরো বলেন, তিনি এমপি ও  মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোন উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যহত রাখবেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ