নাটোর-৩ আসন

সন্ত্রাসমুক্ত শান্তির সিংড়া গড়ার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর


রাজনীতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৬ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৪:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৩ অপরাহ্ন

natoreview

গণসংযোগ করছেন নাটোর-৩ সিংড়ার আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। ছবি : নাটোরভিউ২৪

জিয়া পরিষদ নেতা সহকারী অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যার একদিন পর সন্ত্রাসমুক্ত শান্তির সিংড়া গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন নাটোর-৩ সিংড়ার আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

শুক্রবার সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের জামতলী বাজার এলাকায় ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা কালে নির্বাচনী পথ সভায় তিনি একথা বলেন।

অধ্যক্ষ আনু আরো বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোন ছাড় দেয়া হবে না। নিজ দলের কর্মী জিয়া পরিষদ নেতার খুনী ও সহযোগীদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের প্রতি আহবান জানান। পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বড় চৌগ্রাম, ছোট চৌগ্রাম, স্থাপনদীঘি, হুলহুলিয়া সহ চৌগ্রাম ইউনিয়নের পথে পথে গণসংযোগ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফটিক, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ