বিএনপি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সক্রিয় হতে হবে : দুলু


রাজনীতি সদর

নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫১ অপরাহ্ন

natoreview

ছাত্রদল, যুবদল, জাসাস, বিএনপি ও অন্য সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সক্রিয় করতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা করছেন নাটোর-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এসে গেছে। এবার পোস্টার নেই বেশি প্রচারণা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি নেতাকর্মীদের তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সক্রিয় হতে হবে। ধানের শীষের পক্ষে প্রচার চালাতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য শুধু নির্বাচনি কাজ করলেই হবে না, ছাত্রদল, যুবদল, বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। চোখ কান খোলা রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন প্রচার চালাতে হবে তেমনি সব অপপ্রচারের সুন্দর ভাবে জবাব দিতে হবে।

বুধবার নাটোর সদর আসনের ৫০০ ছাত্রদল, যুবদল, জাসাস, বিএনপি ও অন্য সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সক্রিয় করতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দুলুর বড় মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, সদস্য সচিব মেসবাহ উদ্দিন তালুকদার অভি ও শহীদুল্লাহ সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে দুলু আরও বলেন, অন্য দলের নেতি বাচক ইস্যুতেও ছাত্রদল, যুবদল, জাসাস, বিএনপি ও অন্য সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক প্রচার চালাবে। কোনো নেতিবাচক কর্মকাণ্ড বা প্রপাগান্ডার সঙ্গে বিএনপির কোনো সর্ম্পক নেই। সবার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের কারো থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ