রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিন ছবি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে স্বতন্ত্র মনোনয়নপত্র জমাদানকারী সাবিনা ইয়াসমিন ছবি রোববার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে সাবিনা ইয়াসমিন ছবি নাটোর জেলা প্রশাসক ও এয়োদশ সংসদ নির্বাচনের রিটানির্ং অফিসার আসমা শাহীনের কাছে তিনি এই প্রত্যাহারপত্র জমা দেন। বিষয়টি রিটার্নিং অফিসার আসমা শাহীন নিশ্চিত করেছেন।
