সিংড়ায় শ্রমিক লীগের সম্পাদক সেন্টু গ্রেফতার


রাজনীতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৬ মাস আগে) ৫ জানুয়ারি ২০২৬, সোমবার, ৬:৪৬ অপরাহ্ন

natoreview

সিংড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ওরফে সেন্টু

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সিংড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ওরফে সেন্টুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার সেলিম রেজা সেন্টু পৌর শহরের সরকারপাড়া মহল্লার শাহাদত হোসেনের ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদারের ইশান মৎস্য আড়তের পরিচালক ছিলেন।

রোববার রাতে সিংড়া মৎস্য আড়ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ