শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে সোমবার নাটোরে বিক্ষোভ। ছবি : নাটোরভিউ২৪
নাটোরে শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা স্তম্বের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে সর্বস্তরের নারী পুরুষ ও শিশুরাও অংশ নেন।
বক্তব্য রাখেন, ছাত্রনেতা ওবায়দুল্লাহ মিম, শিশির আহমেদ, রাফি ও মোস্তাকিম। এ সময় বক্তারা দ্রুত শহীদ ওসমান হাদির খুনীদের গ্রেফতার করে বিচারের নিশ্চিতের দাবি জানান।
