নাটোর-৪ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিমের মনোনয়নপত্র জমা


রাজনীতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৫ অপরাহ্ন

natoreview

নাটোরের বড়াইগ্রামে মনোনয়নপত্র জমা দিচ্ছেন জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। নাটোর ভিউ২৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম মনোনয়পত্র দাখিল করেছেন। সোমবার বিকালে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে মনোনয়ন পত্র জমা দেন।  
এ সময় তার সঙ্গে জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম ও সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, গুরুদাসপুর উপজেলা আমীর প্রভাষক আব্দুল আলীম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারী আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। 
এর আগে দুপুর আড়াইটার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাহমিদা আফরোজের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ করেন মাওলানা আব্দুল হাকিম। এ সময় অন্যাদের মাঝে জেলা শুরা সদস্য আব্দুল খালেক মোল্লা ও গুরুদাসপুর উপজেলা আমীর প্রভাষক আব্দুল আলীমসহ বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাওলানা আব্দুল হাকিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়, তাহলে ইনশাল্লাহ একটি উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষের বিজয় হবে।
তিনি আরো বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার তারা ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। ভোটাররা এখন পরিবর্তন চায়। তাই ভোটাররা জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে এই পরিবর্তনের সূচনা করবেন। এ সময় তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ