তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক মানুষ ঢাকায়


রাজনীতি সদর

নিজস্ব প্রতিবেদক

(৭ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮:৪২ অপরাহ্ন

natoreview

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে শুধু নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকেই  নেতাকর্মীসহ লক্ষাধিক মানুষ ঢাকায় পৌঁছেছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ তথ্য জানিয়েছেন।

দুলুর নির্বাচনি মিডিয়া সেলের প্রধান সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম জানান, নাটোর থেকে ইতোমধ্যে ৩০০ বাসে এবং ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন পরিবরহণ এবং ট্রেনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকে এসব মানুষ ঢাকায় পৌঁছেছেন। বুধবার রাত ১০টায় আরও একটি বিশেষ ট্রেনে অন্য নেতাকর্মীরা ঢাকায় পৌঁছবেন। এসব মানুষের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র ও তিন বেলা খাবারের সব ব্যবস্থা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে করা হয়েছে বলেও তিনি জানান।

দীর্ঘদিন প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে একনজর দেখা ও তার কথা শোনার জন্য সারা দেশ থেকেই নেতাকর্মীরা ঢাকায় সমবেত হচ্ছেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ