সিংড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যক্ষ আনুর উঠান বৈঠক


রাজনীতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৮ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৬:৪১ অপরাহ্ন

natoreview

সিংড়ায় রোববার উঠান বৈঠকে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। ছবি : নাটোরভিউ২৪

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নাটোর-৩ সিংড়া আসনে সবুজ সংকেত পাওয়া ধানের শীষের সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর উঠান বৈঠক হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ মাঠে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।

উঠান বৈঠকের প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে সন্ত্রাসের রাজত্ব করে। সেই আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত হয়নি। তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হবে। সেই সাথে সাম্য ও শান্তির সিংড়া গড়ে তোলা হবে।

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, তাজপুর ইউপি সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, ইটালী ইউপির সাবেক চেয়ারম্যান বজলার রহমান, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি শামীম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রনজু, জাকির হোসেন টিপু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ