নাটোরে জামায়াতের নির্বাচনি মোটরসাইকেল শোডাউন


রাজনীতি সদর

নিজস্ব প্রতিবেদক

(৩ মাস আগে) ২২ নভেম্বর ২০২৫, শনিবার, ৭:৩৪ অপরাহ্ন

natoreview

নাটোর সদর আসনে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শনিবার নির্বাচনি শোডাউন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর। ছবি : নাটোরভিউ২৪

নাটোর সদর আসনে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে বড় ধরণের  নির্বাচনি শোডাউন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী।

শনিবার সকালে উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ শোভাযাত্রা শুরু হয়। এতে এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী নেতৃত্ব দেন ও ছাদ খোলা গাড়িতে দু'হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় সহকারী পরিচালক ড. জিয়াউল হক, শহর জামায়াতের আমির রাশেদুল ইসলাম ও সেক্রেটারি আলী আল মাসুদ মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় জাতীয়, দলীয় ও কালিমা সম্বলিত পতাকা ফেস্টুন শোভা পায়।  কর্মীরা দলীয় প্রতীক হাতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বড় হরিশপুর বাইপাসে পৌঁছালেও তখনও উত্তরা গণভবনের সামনে বাইক দেখা যায়। শোভাযাত্রাটি সারাদিনে সদর ও নলডাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো সড়ক প্রদক্ষিণ করে বিকালে নলডাঙ্গা গিয়ে শেষ হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ