সিংড়ায় গণসংযোগে বিএনপির সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ


রাজনীতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৮ মাস আগে) ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৭:২০ অপরাহ্ন

natoreview

সিংড়া পৌর শহরে সোমবার লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ করছেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগে নেমেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও তিন বারের সাবেক সংসদ সদস্য নাটোরের সিংড়া আসনে মনোনয়নপ্রত্যাশি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

সোমবার বিকেল ৫টায় পৌর শহরের কাঁচা বাজার হয়ে থানার মোড় এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি এই গণসংযোগ করেন। বাজারের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় আর আগামীতে আবারও ধানের শীষের মনোনয়ন নিয়ে বিপুল ভোটে বিজয় হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান লেলিন, পৌর বিএনপির সদস্য আসাদুজ্জামান মিঠু, বিএনপি নেতা অধ্যাপক সোয়াইব আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ওমর ফারুক, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, যুবদল নেতা শামীম হোসেন প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ