নাটোর শহরের শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সোমবার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করছেন চাকসু ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি। ছবি : নাটোরভিউ২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি বলেছেন, আর কোনো নব্য স্বৈরাচারকে দেশের মানুষ দেখতে চায় না। স্বাধীন এই বাংলাদেশে জনগণ কোন সন্ত্রাসী, টেন্ডারবাজ ও চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না। আবার যদি কেউ ফ্যাসিবাদী আওয়ামী লীগের মত আচরণ করে তাদেরকেও জনগণ ফুলস্টফ দেখাবে। এই দেশকে নিয়ে যারা নতুন করে ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান।
তিনি সোমবার বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা জামায়াতের জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জামায়াত মনোনীত নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।
নাটোর জেলা স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি মো. জাহিদ হাসানের সভাপতিত্বে ও আলী আল মাসুদ মিলনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা আমির মাওলানা মীর নুরুন্নবী ও নলডাঙ্গা উপজেলা আমির মো. আব্দুর রব মৃধা।
চাকসু ভিপি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরসহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সব সেই গুম, হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। গুম, খুন, হত্যাসহ সব অন্যায়ের বিচার করতে হবে। আমরা আর কোনো বাবা-মায়ের চোখে পানি দেখতে চাই না। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র- ছাত্রীরা বিভিন্ন ভাবে পঙ্গুত্ব বরণ করেছে তাদের পূনর্বাসন করতে হবে। কিন্তু সরকার কাদের ইশারায় এখনও তেমন কোন সিদ্ধান্ত নিতে পারেনি। অন্তবর্তীকালীন সরকারকে এখনো রিভিউ করার সুযোগ আছে। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।
