সিংড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসমাবেশে বক্তৃতা করছেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। ছবি : নাটোরভিউ২৪
নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, শহীদ জিয়া ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অগ্রণী ভূমিকা ছিল। তার সুযোগ্য পুত্র তারেক রহমান বাবার স্বপ্ন বাস্তবায়ণে কাজ করে যাচ্ছেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন হলে তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়া সম্ভব। তাই ৩১ দফার কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫ টায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসমাবেশে প্রধান অতিতির বক্তব্যে বিএনপি নেতা অধ্যক্ষ আনু এসব কথা বলেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গরুহাটি এলাকা থেকে শুরু হয়ে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। জনসমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়।
সভায় সিংড়া পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি এড. শামীম হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন প্রমূখ।
বিএনপি নেতা অধ্যক্ষ আনু আরও বলেন, চলনবিল কৃষি ও মৎস্য সমৃদ্ধ এলাকা। তিনি নির্বাচিত হলে চলনবিলের মৎস্য সংরক্ষণের ব্যবস্থা সহ নারীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।
