৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার

সিংড়ায় মহিলা দলের কর্মী সমাবেশ


রাজনীতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৮ মাস আগে) ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৫:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১১ অপরাহ্ন

natoreview

সিংড়ায় মঙ্গলবার ৩১ দফা বাস্তবায়ন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দলের প্রস্তুতি সভায় বক্তৃতা করছেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দলের প্রস্তুতি সভা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় পৌরসভা কনফারেন্স হলে এ সভার আয়োজন করে উপজেলা ও পৌর মহিলা দল। সভায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে উপস্থিত মহিলা দলের কর্মীরা অঙ্গীকারাবদ্ধ হন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন সিংড়া আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।  আরও বক্তৃতা করেন, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক আফরোজা আকতার ইতি, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিয়া মনি, ক্ষদ্র নৃ-গোষ্ঠির নেত্রী সবিতা রাণী, সিমলা খাতুন প্রমুখ।  অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলীম খাজা।


 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ