সিংড়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক


রাজনীতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৯ মাস আগে) ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৭:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন

natoreview

সিংড়ায় ৩১ দফা বাস্তবায়নে শনিবার বিএনপির উঠান বৈঠক। ছবি : নাটোরভিউ২৪

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইউসুফ আলী বলেছেন, বাংলাদেশে বৈষম্যের কোনো স্থান হবে না। মুসলমানেরা যেমন মসজিদে নামাজ আদায় করবে ঠিক একই ভাবে হিন্দু ভাইদের মন্দিরে শঙ্খ বাজবে, পূজা হবে। সব কিছু চলবে সমান তালে। এটাই বিএনপির রাষ্ট্র নায়ক তারেক রহমানের দ্বিতীয় দফা।

শনিবার বিকেল ৫ টায় চৌগ্রাম রাজবাড়ি মাঠে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইউসুফ আলী এ কথা বলেন।

ব্যারিস্টার ইউসুফ আলী আরো বলেন, তিনি ধানের শীষে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে চলনবিলে বর্ষা মৌসুমে একশ কোটি টাকা দেশীয় পোনা মাছ অবমুক্ত করার ব্যবস্থা করবেন। এবং চলনবিলের প্রত্যেকটি মানুষকে নিয়ে একটি মৎস্য খামার তৈরি করে সমবায় সমিতির আওতায় আনার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। আর এই চলনবিলের মাছ পুরো বাংলাদেশের মানুষের চাহিদা মেটাবে। এতে মৎস্যজীবীদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। একই ভাবে কৃষি ও কৃষকের উন্নয়নেও কাজ করার অভিমত ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আমিনুল ইসলাম কুহেল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম মৃধা। পরে উপস্থিত নারী ভোটারদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ