বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোনে সবুজ সংকেত পাওয়া নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বৃহস্পতিবার গণসংযোগ করছেন। ছবি : নাটোরভিউ২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোনে সবুজ সংকেত পাওয়া নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর গণসংযোগ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, থানা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু।
বিএনপি নেতা অধ্যক্ষ আনু বলেন, একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ ১৫ বছর আন্দোলন ও সংগ্রাম করতে হয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে বিএনপি কাজ করছে।
