পাঁচ দফা দাবিতে বুধবার নাটোরে জামায়াতে ইসলামীর মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪
নাটোরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী নাটোর শহর শাখা। বুধবার সকাল ১০টায় নাটোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমির মাওলানা রাশিদুল ইসলামের সভাপতিত্ব ও সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলনের পরিচালনায় বক্তৃতা করেন, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা নায়েবে আমির ও সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী ও জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।
