তারেক রহমান প্রার্থী আজিজকে ফোন, নেতাকর্মীরা উজ্জীবিত


রাজনীতি গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ৬:৫৩ অপরাহ্ন

natoreview

আব্দুল আজিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করতে নাটোর-৪ গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের বিএনপির সম্ভাবনাময় প্রার্থী নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজকে ফোনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে কাজ নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

এবিষয়ে এক ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, রোববার রাত ৯ টার সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি ফোন আসে। তাকে জানানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব  তারেক রহমান আপনার সাথে কথা বলবেন। এর ঠিক সাত মিনিট পর রাত ৯টা ৭ মিনিটের সময় তারেক রহমান তাকে ফোন দেন। এসময় প্রায় ৪ মিনিট কথা হয় তারেক রহমানের সাথে। ওই সময় তারেক রহমান ফোনে তাকে বলেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসন থেকে আপনাকে নির্বাচন করতে হবে। সমস্ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এককাতারে নিয়ে আমার ৩১ দফা জনগনের কর্ণগোচর করেন, দৃষ্টিগোচর করেন। সমস্ত জনগনকে সঙ্গে নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বৈতরণি পারি দিতে হবে। এই ছিলো আমার উপর তারেক রহমানের নির্দেশিকা।

এ বার্তা জনগনের মাঝে প্রচার হলে দুটি উপজেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা মিষ্টি নিয়ে তার বাসায় দেখা করতে আসেন। এসময় অসংখ্য নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

পৌর বিএনপির সদস্য সচিব সুফি মো. আবু সাইদ বলেন, ভিডিও বার্তার বিষয় জেনেছি ও শুনেছি। তবে এবিষয়ে কোন মন্তব্য করবেননা বলে তিনি জানান।

পৌর বিএনপির আহবায়ক দুলাল সরকার বলেন, তারেক রহমান দেশের বিভিন্ন জায়গায় নেতাদের ফোনে এমন কথা বলেছেন। আব্দুল আজিজকে ফোনে যেহেতু বলেছেন, সেহেতু তিনিই মনোনয়ন পাবেন এবং এমপি নির্বাচিত হবেন বলে আমি বিশ্বাস করি।

পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলু বলেন, তিনি ২০১৮ সালে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তিনি আওয়ামীলীগের দুঃশাসনকালে নির্যাতিত। আমি বিশ্বাস করি, তিনি মনোনয়ন পাবেন এবং এমপিও হবেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ