সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে : দুলু


রাজনীতি সদর

নিজস্ব প্রতিবেদক

(৫ মাস আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ৭:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১১ অপরাহ্ন

natoreview

নাটোর সদরের ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার জনসমাবেশে বক্তৃতা করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বিএনপির নেতাকর্মীদের এখন সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না।

দুলু আরও বলেন, আমি বিশ্বাস করি, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপিই আগামীদিনে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র চক্রান্ত খালেদা জিয়া ও তারেক রহমানের এ বিজয়কে ঠেকাতে পারবে না।

নাটোর সদরের ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। সমাবেশে বিএনপি নেতা বজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ