নাটোর শহরের আরপি কনভেনশন সেন্টারে সোমবার জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির সমন্বযয় সভায় বক্তৃতা করছেন পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ছবি : নাটোরভিউ২৪
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেয়ার মতো শক্ত মেরুদন্ড প্রদর্শন করতে পারে না তারা কোন সুষ্ঠু নির্বাচন করতেও সক্ষম হবে না। কোন দলের চাহিদা মতো একটা প্রতিক বরাদ্ধ দিতে না পারলে এই কমিশনের উপর থেকে জনগন সম্পূর্ন আস্থা হারাবে। আইনগত যেহেতু কোন বাধা নেই তাই শাপলা প্রতিক বরাদ্ধ দিতে হবে এবং এনসিপি শাপলা প্রতিক নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে। অন্য কোন অপশন নেই।
তিনি বলেন, নির্বাচন কমিশন আইনগত কোন বাধা না থাকলে দেশের যেকোন দলের চাহিদা অনুযায়ী প্রতিক বরাদ্ধ দেয়া উচিত। কোন প্রতিক আগে থেকে তালিকায় না থাকলে তা যুক্ত করতে হবে, কিন্তু মানুষের হাসির খোরাগ জোগায় এমন প্রতিক বরাদ্ধ দেয়া যাবে না। নির্বাচন কমিশনকে এনসিপির চাহিদা অনুযায়ী শাপলা প্রতিক বরাদ্ধ দিতে হবে। সারজিস আলম বলেন, তিন পার্বত্য জেলা বাংলাদেশের অংশ। এটা আমাদের সার্বভ্রৌমত্বের অংশ। দেশের সার্বভ্রৌমত্বের সাথে বিন্দু পরিমান আপোষ করার কোন সুযোগ নেই। দেশের ভিতর বসে থেকে হোক আর বাহিরের দেশে বসে থেকে হোক আমাদের পাহাড়ি এলাকা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সেনাবাহিনী ও বাংলাদেশের সরকার দেশের সকল মানুষের সহযোগীতা পাবে।
তিনি বলেন, ভারত মাঝে মাঝেই তাদের দেশের মানুষকে আমাদের দেশে পুশ ইন করার চেষ্টা করছে। শুধুমাত্র টিআরপি পাওয়ার জন্য ভারতের মিডিয়া নামক কিছু প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারনা চালিয়ে নিজেদের দেউলিয়াত্বের প্রমান দিয়ে যাচ্ছে। সরকার এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে ভারতের এ সব প্রতিষ্ঠানের মিথ্যা প্রপাগান্ডা রুখে দিতে হবে। আগামী নভেম্বর মাসের মধ্যে এনসিপি দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে আহবায়ক কমিটি করতে সক্ষম হবে বলেও তিনি জানান।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোর শহরের আরপি কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাটোর জেলা কমিটি আয়োজিত সমন্বযয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এনসিপি নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ, নাটোর জেলা সিনিয়র সমন্বয়কারী ও নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ, সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান পিয়াস, মো. তৌফিক নেওয়াজ, মাহফুজুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা সভাপতি শিশির মাহমুদ প্রমুখ।
