বড়াইগ্রামে জামায়াতের উদ্যোগে ওলামা মাশায়েখ সমাবেশ


রাজনীতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৮ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৬:৪০ অপরাহ্ন

natoreview

নাটোরের বড়াইগ্রামে ওলামা মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। 

জামায়াতের ওলামা ও আন্ত:ধর্মীয় সম্পর্ক বিভাগের সভাপতি মাওলানা সোলাইমান হোসেনের সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জেলা তালিমুল কুরআন ও মসজিদ মিশন একাডেমীর সভাপতি মাওলানা আবুল হোসাইন, নাটোর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মীর নুরুন্নবী, উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল ও জিয়াউর রহমান জুয়েল। 
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ