সিংড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত


শিক্ষা

সিংড়া প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ৫:৫৭ অপরাহ্ন

natoreview

সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে শনিবার মা সমাবেশে বক্তৃতা করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা। ছাব : নাটোরভিউ২৪

চলনবিলের ঐতিহ্যবাহী সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে মা সমাবেশ হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। আরও বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সদস্য আব্দুস সোবাহান, সিনিয়র শিক্ষক শফিকুল কবির, মুকুল হায়দার, অভিভাবক সদস্য খাদিজা খাতুন, পপি খাতুন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ, মানবিক ও নৈতিক শিক্ষাই একজন শিক্ষার্থীর জীবনে সফলতা। বর্তমানে মোবাইল ফোন শিক্ষার্থীদের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। এক্ষেত্রে বাবা-মা এর ভুমিকা অপরিসীম।