লালপুরে বুধবার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। ছবি : নাটোরভিউ২৪
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিবাদ্য নিয়ে লালপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে তিনদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। এই প্রতিযোগিতায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয় এবং নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলের শিক্ষার্থীরা দ্বিতীয়য় স্থান অর্জন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বিজয়ী দল ও দ্বিতীয়য় স্থান পাওয়া দলের শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোজাম্মেল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান, নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক গাওছুল আযম, বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠান শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
